বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি

৩১ মার্চ ২০২৬, ১১:১০ PM
বিশ্বকাপে ইরান

বিশ্বকাপে ইরান © সংগৃহীত

চলমান রাজনৈতিক অস্থিরতা ও সংঘাতের মধ্যে আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবেই। খবর আল জাজিরার 

ইরানের বেশিরভাগ গ্রুপ পর্বের ম্যাচ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, খেলোয়াড়দের নিজস্ব জীবন ও নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে ইরানের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া উপযুক্ত হবে না।

প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যের পর থেকেই ইরান তাদের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। অন্যদিকে, গত সপ্তাহে ইরানের ক্রীড়া মন্ত্রণালয় সে দেশের জাতীয় দলগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোতে ভ্রমণ করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। 

যদিও সেই সরকারি আদেশে সরাসরি বিশ্বকাপের কথা উল্লেখ করা হয়নি, তবে এর ফলে ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ব্যাপক ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। ফিফা সভাপতির এই আশ্বাসের পর সেই শঙ্কার অনেকটাই অবসান হলো বলে মনে করছেন ফুটবল সংশ্লিষ্টরা।

১৮ ডিসেম্বরই মেডিকেল ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি কখন
  • ১০ নভেম্বর ২০২৬
ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনম…
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, আইনশৃঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ফেসবুক পোস্ট থেকে ধানের রোগ সৃষ্টিকারী নতুন ব্যাকটেরিয়া আবি…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে মারধরের অভিযোগ …
  • ১০ নভেম্বর ২০২৬
‘অধিনায়কত্ব’ ইস্যুতে স্পষ্ট জবাব হামজার, বললেন, ‘কোচ চাইলে …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950