তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ

৩১ মার্চ ২০২৬, ১১:৩৬ AM
জ্বালানি তেল

জ্বালানি তেল © সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের বাজারে আগুন লেগেছে। প্রথমবারের মতো গ্যাসোলিন জাতীয় জ্বালানী তেলের গড় খুচরা মূল্য গ্যালন প্রতি ৪ ডলার অতিক্রম করেছে। গত তিন বছরের মধ্যে এটিই সর্বোচ্চ পর্যায়। খবর রয়র্টাস। 

এর আগে সর্বশেষ ২০২২ সালের আগস্ট মাসে তেলের দাম গ্যালন প্রতি ৪ ডলারের এই সীমা পার হয়েছিল। সে সময় রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের রেকর্ড সৃষ্টি হয়।

বাজার বিশেষজ্ঞদের মতে, তেলের দামের ক্ষেত্রে এই ৪ ডলারের ঘরটি সাধারণ ভোক্তাদের জন্য একটি মনস্তাত্ত্বিক সীমা হিসেবেও কাজ করে।

বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী ইরান পুরোপুরি বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। হরমুজ প্রণালী বন্ধের এই সংকটের কারণে তেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্যের দামও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬