জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রাশেদুল ইসলামের

৩০ মার্চ ২০২৬, ০৫:২১ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত মনোনীত শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই—সরকারের এমন দাবি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। মাঠপর্যায়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছে না। তিনি জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সংসদ সদস্য উল্লেখ করেন, বর্তমান পরিস্থিতি শুধু গুজব বা সাধারণ বাজার সমস্যার ফল নয়; বরং এটি সংশ্লিষ্ট ব্যবস্থাপনার দুর্বলতা ও তদারকির ঘাটতির প্রতিফলন। একই সঙ্গে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করে তুলছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘সরকার বারবার বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় কার্যকর বাজার তদারকি ও সমন্বয়ের অভাব স্পষ্ট।”

মো. রাশেদুল ইসলাম আরও জানান, স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে এই সংকট মোকাবেলায় সরকারের দায় এড়ানোর সুযোগ নেই এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

এ সময় মো. রাশেদুল ইসলাম জনগণের প্রতি কয়েকটি আহ্বান জানান। প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত না করা, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা এবং কালোবাজারি বা অনিয়ম দেখলে প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন। কালোবাজারি, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা জনগণকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণের ভোগান্তি লাঘবে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন শেরপুর-১ আসনের এই সংসদ সদস্য।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬