একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা

৩১ মার্চ ২০২৬, ০৯:০৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দেশজুড়ে জ্বালানি তেল সংক্রান্ত অনিয়মে গতকাল ভ্রাম্যমাণ আদালত ৩৯১টি অভিযান পরিচালনা করে। দেশের ৬৪ জেলায় চলা এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৮৭ হাজার ৭০০ জ্বালানি তেল।

মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

উদ্ধার করা জ্বালানি তেলে মধ্যে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন ও ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল রয়েছে। এ ছাড়া এসব অভিযানে ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তিন জেলায় তিন জনকে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাতক্ষীরা জেলায় এক জনকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। চাঁদপুর ও গাজীপুরে দুই জনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬