যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে যা বলল ইরান

২৬ মার্চ ২০২৬, ১১:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

পাকিস্তানের মাধ্যমে দেওয়া যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ বলে অভিহিত করেছে ইরান। বৃহস্পতিবার মার্কিন শান্তি প্রস্তাবের জবাবের বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা প্রাথমিক ওই প্রতিক্রিয়া জানিয়েছেন।

তবে ইরানি ওই কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন যদি বাস্তববাদী হয়, তাহলে এখনও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। তিনি বলেন, ‌‌‘‘বুধবার রাতে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি এই প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন।’’

তিনি বলেন, ‘‘সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে বলা হয়েছে ইরানকে আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করতে হবে; যার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে।’’ এই প্রস্তাব সফল হওয়ার ন্যূনতম প্রয়োজনীয় সব শর্তও পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি।

ইরানের ওই কর্মকর্তা বলেন, ‘‘এখন পর্যন্ত আলোচনার সুনির্দিষ্ট কোনও ব্যবস্থা হয়নি এবং এই পর্যায়ে কোনও আলোচনার পরিকল্পনাই বাস্তবসম্মত মনে হচ্ছে না।’’

তবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘সাধারণ ঐকমত্য’ তৈরি এবং মতপার্থক্য কমিয়ে আনতে তুরস্ক ও পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এই জবাবের বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র বলেছে, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে ‌‘‘গুপ্তহত্যা ও আগ্রাসন’’ বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়ে তেহরান নিশ্চয়তা চেয়েছে। 

এ ছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি এই সংঘাতের সঙ্গে জড়িত ওই অঞ্চলের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

ইরানি ওই সূত্র বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি ‘‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি এবং তা স্বীকার করে নেওয়ার ওপর জোর দিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলোও যুক্ত হবে।

তবে ইরানি ওই সূত্র যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, ইরান মনে করে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান এক ধরনের ‘প্রতারণা’, যার পেছনে একাধিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল অভিযানের জন্য সময়ক্ষেপণ করে সামরিক প্রস্তুতি নেওয়া।

সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি।চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফার শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। তেহরানের এই জবাবের বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সূত্র বলেছে, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের প্রস্তাবের জবাব পাঠিয়ে দেওয়া হয়েছে। তেহরান এখন ওয়াশিংটনের জবাবের অপেক্ষায় রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত নিরসনে ইরান বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এর মধ্যে ‌‘‘গুপ্তহত্যা ও আগ্রাসন’’ বন্ধ এবং যুদ্ধের পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই বিষয়ে তেহরান নিশ্চয়তা চেয়েছে। 

এ ছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য সুনির্দিষ্ট ও নিশ্চিত ক্ষতিপূরণ দাবি জানিয়েছে তেহরান। পাশাপাশি এই সংঘাতের সঙ্গে জড়িত ওই অঞ্চলের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোসহ সব ফ্রন্টে একযোগে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।

ইরানি ওই সূত্র বলেছে, হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্বকে একটি ‘‘স্বাভাবিক ও আইনগত অধিকার’ হিসেবে স্বীকৃতি এবং তা স্বীকার করে নেওয়ার ওপর জোর দিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর কয়েক দিন আগে জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান যেসব দাবি জানিয়েছিল, বর্তমান সব শর্তের সঙ্গে সেগুলোও যুক্ত হবে।

তবে ইরানি ওই সূত্র যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করে বলেছে, ইরান মনে করে যুক্তরাষ্ট্রের আলোচনার আহ্বান এক ধরনের ‘প্রতারণা’, যার পেছনে একাধিক লক্ষ্য রয়েছে। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রকে শান্তিকামী হিসেবে তুলে ধরা, বিশ্ববাজারে তেলের দাম কম রাখা এবং দক্ষিণ ইরানে স্থল অভিযানের জন্য সময়ক্ষেপণ করে সামরিক প্রস্তুতি নেওয়া।

সূত্র: রয়টার্স, তাসনিম নিউজ এজেন্সি।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9