সম্পূর্ণ বিনা খরচে পড়ুন নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে

২৬ মার্চ ২০২৬, ০২:২২ PM
নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে স্কলারশিপে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

বর্তমানে বিশ্বের প্রায় অধিকাংশ শিক্ষার্থী উচ্চশিক্ষার উদ্দেশ্য নিজ দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে। আর বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের কাছে নিউ ইয়র্ক অন্যতম কাঙ্ক্ষিত গন্তব্য। প্রতি বছর বাংলাদেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণার জন্য নিউইয়র্ক পাড়ি জমান।

নিউ ইয়র্কে অবস্থিত বিশ্বের অন্যতম প্রসিদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান হচ্ছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি। তবে বিশ্ববিদ্যালয়টি বেসরকারি হওয়ায় এখানে পড়তে প্রতি বছর প্রায় ৬০ হাজার মার্কিন ডলার বা তারও বেশি খরচ হতে পারে। এর ফলে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীই এখানে পড়তে যাওয়ার ক্ষেত্রে দ্বিধায় পড়ে যান। কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য এই খরচ আংশিক বা সম্পূর্ণভাবে কমাতে বিশ্ববিদ্যালয়টি প্রতি বছর ফিন্যান্সিয়াল এইড প্রদান করে থাকে।

ফিন্যান্সিয়াল এইড-ভিত্তিক স্কলারশিপ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা আলাদা স্কলারশিপের ব্যবস্থা থাকলেও তার বাইরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য থাকে ফিন্যান্সিয়াল এইডের ব্যবস্থা। ঠিক তেমনি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় প্রতি বছর সারা বিশ্বের কিছুসংখ্যক শিক্ষার্থীর জন্য তাদের আর্থিক প্রয়োজন অনুযায়ী এই ফিন্যান্সিয়াল এইড প্রদান করে থাকে।

সাধারণত এখানে পড়াশোনার খরচ অনেক বেশি হওয়ায় অনেকের পক্ষে তা বহন করা কঠিন। এ কারণেই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করতে ফিন্যান্সিয়াল এইড দিয়ে থাকে। এই সহায়তার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা আংশিক বা সম্পূর্ণ অর্থায়ন পেয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুন: ফুলব্রাইট ফরেন স্কলারশিপে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন শুরু এপ্রিলে

সুযোগ-সুবিধা

ফিন্যান্সিয়াল এইডের আওতায় শিক্ষার্থীরা সাধারণত নিচের সুবিধাগুলো পেতে পারেন:

*টিউশন ফি আংশিক বা সম্পূর্ণ প্রদান করবে;

*থাকা-খাওয়ার খরচে সহায়তা করবে;

*বই ও অন্যান্য শিক্ষা উপকরণে সহায়তা;

*স্বাস্থ্যবিমা (কিছু ক্ষেত্রে);

এই সহায়তার পরিমাণ শিক্ষার্থীর আর্থিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারিত হয় এবং প্রতি শিক্ষাবর্ষে নবায়ন করা হয়।

এ ছাড়া নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের  একটি বিশেষ সুবিধা হলো, নিজস্ব ক্যাম্পাস ছাড়াও তাদের আওতাভুক্ত অন্য ক্যাম্পাসে একটি টার্মের জন্য পড়াশোনার সুযোগ, যাকে বলা হয় “Study Away Term”।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনার সুযোগ কানাডায়, থাকছে যেসব সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*কমন অ্যাপ পার্সোনাল অ্যাকাউন্ট করতে হবে। আবেদনের করতে এখানে ক্লিক করুন;

*তিনটি রিকমেন্ডেশন লেটার;

*কাউন্সিলর রিকমেন্ডেশন লেটার;

*এসএসসি ও এইচএসসি সার্টিফিকেট ও মার্কশিট বিগত ৩ বছরের অ্যাকাডেমিক রেকর্ড;

*কলেজ স্কলারশিপ সার্ভিস প্রোফাইল;

*ইংরেজি ভাষাদক্ষতার সার্টিফিকেট; 

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইতালির ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের আবেদন-প্রক্রিয়া সাধারণত কমন অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হয়। পছন্দসই বিশ্ববিদ্যালয়ের তালিকা বাছাই করে কমন অ্যাপের ফরমটি পূরণ করে জমা দিতে হবে। অনেক সময় স্কলারশিপের জন্য আলাদা রচনা লেখার প্রয়োজন হতে পারে। কিন্তু ফিন্যান্সিয়াল এইড-ভিত্তিক স্কলারশিপের জন্য কোনো আলাদা রচনা লিখতে হয় না; বরং এর জন্য শুধু কলেজ স্কলারশিপ সার্ভিস প্রোফাইল (সিএসএস প্রোফাইল) ফরমটি পূরণ করতে হয়।

প্রোফাইলটি তৈরি করে ওয়েবসাইটে আপলোড করতে হবে। এই সিএসএস প্রোফাইলে একজন আবেদনকারীর যাবতীয় সব সঠিক অর্থনৈতিক অবস্থানের তথ্য আপলোড করতে হয়। তারপর সেই তথ্য অনুযায়ী একজন আবেদনকারী যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায়, তারপর বিশ্ববিদ্যালয় থেকে তার জন্য ওই সিএসএস প্রোফাইলের তথ্য অনুযায়ী তাকে ফিন্যান্সিয়াল এইড-ভিত্তিক স্কলারশিপ প্রদান করা হয়। 

নিউ ইয়র্ক ইউনিভার্সিটির ডিগ্রি প্রদানকারী মোট তিনটি ক্যাম্পাস রয়েছে–নিউ ইয়র্ক, আবুধাবি ও সাংহাই। আবেদন সাধারণত শুরু হয় আগস্টের দিকে এবং জানুয়ারি পর্যন্ত সময় থাকে। (Early ও Regular Decision অনুযায়ী সময়সীমা ভিন্ন হতে পারে)।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9