যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান

২৬ মার্চ ২০২৬, ১০:৪২ PM
ইরানের পতাকা

ইরানের পতাকা © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে। এখন যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় আছে তেহরান।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে তাসনিম নিউজ জানায়, মার্কিন প্রস্তাবের জবাবে ইরান কয়েকটি শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে- শত্রুপক্ষের আগ্রাসন ও গুপ্তহত্যা বন্ধ করতে হবে, ভবিষ্যতে যুদ্ধ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং সব ফ্রন্টে জড়িত প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে সব যুদ্ধ শেষ করতে হবে।
 
তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন প্রস্তাবের জবাবে হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌম অধিকার পুনর্ব্যক্ত করেছে তেহরান। তাদের দাবি, এটি ইরানের স্বাভাবিক ও আইনি অধিকার এবং তা স্বীকৃতি দিতে হবে।
  
এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন, ইরানকে শান্তি চুক্তিতে রাজি করানো যেতে পারে এমন ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে। তিনি নিশ্চিত করেছেন, ওয়াশিংটন মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে একটি ১৫-দফা পরিকল্পনা পাঠিয়েছে।
 

আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬