বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ১০:০৩ AM
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে সমঝোতার ইঙ্গিত মেলায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.২৩ শতাংশ কমে ৯২ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩৫ সেন্ট বা ০.৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়েছে। 

ভূরাজনৈতিক উত্তেজনা কমার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি পুনরুদ্ধার হওয়া এবং বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত সরবরাহ তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ কমেছে, যার সরাসরি প্রভাবে নিম্নমুখী হয়েছে জ্বালানির বাজার।

এর আগের কার্যদিবসেও তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছিল। সেদিন ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে যায়। একপর্যায়ে গত ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এই জ্বালানি তেলের দাম।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা তার নেই। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কেসিএম ট্রেডের প্রধান টিম ওয়াটারার বলেন, মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিষয়ে ট্রাম্পের তুলনামূলক নমনীয় বক্তব্যকেই এখন বাজার বেশি গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা এখনও ঘটছে। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায়নি, যাতে বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকির প্রভাব পড়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত কমার সম্ভাবনা এবং তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করছে।

কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
১১০ বছরে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ
  • ১০ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950