জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর পরিকল্পনা নেই

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ PM
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত © টিডিসি

জ্বালানি তেলের দাম আর বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে এবং সুযোগ তৈরি হলে বর্তমান মূল্যের চেয়ে জ্বালানি তেলের দাম কমানো হবে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

প্রতিমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দামের বড় ধরনের পার্থক্য তৈরি হলে সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা থাকে। তেল পাচার রোধ ও বাজারের ভারসাম্য বজায় রাখতে সরকার বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার স্থিতিশীল হলে দেশের বাজারেও দাম পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে। তখন সুযোগ থাকলে বর্তমান মূল্যের চেয়ে কম দামে জ্বালানি তেল বিক্রির উদ্যোগ নেওয়া হবে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতির ওপর দেশের বাজারের মূল্য অনেকটাই নির্ভরশীল। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি স্বাভাবিক হলে দেশের জনগণ যাতে এর সুফল পায়, সে বিষয়টি সরকার বিবেচনায় রাখবে।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় সমস্যার বিষয়ে আলোচনা করা হয়। পরে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

মোড়ক উন্মোচিত হলো সাংবাদিক মেহেদী হাসানের ‘অপারেশন নেমেসিস’
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই লন্ডন স্কুল অব ইকোনমিকসে পড়াশোনা, করুন অনলাইন ফ্রি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬