নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ PM
শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা শাখার’ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা শাখার’ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ © টিডিসি

নওগাঁয় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা শাখার’ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ‘এ সরকারের সময় দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর প্রভাব পড়েছে পরিবহনসহ বিভিন্ন পণ্যের ওপর। নির্বাচিত হওয়ার আগে সরকারের যেসব প্রতিশ্রুতি ছিল তা মানা হচ্ছে না। এই সরকার কৃষক বা সাধারণ মানুষের সরকার না এবং জনবান্ধব বা গণতান্ত্রিক মনে হচ্ছে না। বিগত সরকার ও বর্তমান সরকারের মধ্যে কোনো তফাত নেই। সরকারের ভুল সিদ্ধান্তে প্রতিনিয়ত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এ থেকে পরিত্রাণ পেতে চাই।’

আরও পড়ুন: জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হলেন প্রধানমন্ত্রী

নিত্যপণ্যের দাম সাধ্যের মধ্যে রাখার দাবি জানানো হয় এ সমাবেশ থেকে।

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলার সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সদর উপজেলার বাসদের সাধারন সম্পাদক আলিমুর রেজা রানা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি সমশের আলী মোল্লা, ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান ও দপ্তর সম্পাদক নাজমুল প্রমুখ।

বিশ্বে প্রতিবছর নষ্ট হয় ১০০ কোটি টন খাবার, অপচয়ের শীর্ষে দক…
  • ১৬ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা: সংক্ষিপ্ত পর্যালোচ…
  • ১৬ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দলে ‘ক্ষ্যাপ মারা খেলোয়াড়’, খেলা বর…
  • ১৬ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করলেন সাবেক শিক্ষক
  • ১৬ অক্টোবর ২০২৬
তাজমিনকে ফুসলিয়ে কক্সবাজার নিয়ে ধর্ষণের অভিযোগ, রাজুর বিরুদ…
  • ১৬ অক্টোবর ২০২৬
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজায় প্রধানমন্ত্রী
  • ১৬ অক্টোবর ২০২৬