জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন

০৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ PM
বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে

বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে © বিবিসি বাংলা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারে কি না, ব্যবসায়ীরা তা নিয়ে সন্দেহে আছেন। এর মধেই বৈশ্বিক জ্বালানি তেলের দাম আরও কমছে। তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার এশিয়ার বিকেলে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।

আরও খবর: রিপাবলিকানদের পরাজয়ের জন্য ইরান যুদ্ধ দায়ী, এমন দাবি ‘বেশিরভাগই সত্য’

বুধবার তেলের দাম ৮ শতাংশেরও বেশি কমে যায়, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে জ্বালানির মূল্যের ওপর সংঘাতের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে। 

পুলিশের ৪ কর্মকর্তা আটক নিয়ে যা বলছে সদর দপ্তর
  • ২৬ নভেম্বর ২০২৬
শিক্ষক শ্বশুর অবসরে ২০২৩ সালে, তার ধারণা— ‘আমার ঘরে এমপি থা…
  • ২৬ নভেম্বর ২০২৬
একাধিক পদে জনবল নিয়োগ দেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি,…
  • ২৬ নভেম্বর ২০২৬
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করতে পারবেন যারা
  • ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পার্ক নি…
  • ২৬ নভেম্বর ২০২৬
ঝালকাঠিতে সড়কে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ২৬ নভেম্বর ২০২৬