কাতারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেনি বাংলাদেশ স্কুল, ক্ষুব্ধ কমিউনিটি নেতৃবৃন্দ ও অভিভাবকেরা

১০ নভেম্বর ২০২৬, ১০:৫০ AM
কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ

কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

কাতারে বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও অভিভাবকেরা। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দেশ-বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালনের নির্দেশনা থাকলেও কাতারের এ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো আয়োজন করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশের জাতীয় দিবসগুলোর মধ্যে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি গুরুত্বপূর্ণ দিন। ২০০৭ সালে মইনুদ্দিন-ফখরুদ্দিনের শাসনামল থেকে শুরু করে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, দীর্ঘদিন দিবসটি পালন না করায় নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এ দিনের ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে যথেষ্ট জানার সুযোগ পায়নি।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিশেষ নির্দেশনা জারি করে। নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দিনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজনের কথা বলা হয়। শিক্ষামন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের পাশাপাশি বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানও এ নির্দেশনার আওতায় ছিল বলে জানানো হয়েছে।

তবে নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটি পালন করা হলেও কাতারের বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজে কোনো আয়োজন করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও স্পন্সর পদাধিকার বলে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। সরকারি কর্মকর্তার অধীন প্রতিষ্ঠানটিতে কেন দিবসটি পালন করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কমিউনিটির সচেতন ব্যক্তিরা ও অভিভাবকেরা।

কয়েকজন অভিভাবকের অভিযোগ, অতীতে শিক্ষার্থীদের কাছে ইতিহাসের একটি নির্দিষ্ট বয়ান তুলে ধরা হয়েছে। তাদের আশঙ্কা, প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিদের মধ্যে আগের সরকারের অনুসারীদের প্রভাব থাকায় দিবসটি পালনে অনীহা দেখানো হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কমিউনিটির নেতৃবৃন্দের মতে, কাতারে বাংলাদেশি কমিউনিটির একমাত্র জাতীয় পতাকাবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্কুলটির দায়িত্ব শুধু পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা দেওয়া নয়; শিক্ষার্থীদের কাছে বাংলাদেশের জাতীয় ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ দিবসগুলোর তাৎপর্য তুলে ধরাও প্রতিষ্ঠানটির দায়িত্ব। এ ধরনের দিবস পালনে অনীহা বা নির্দেশনা উপেক্ষা করা অনাকাঙ্ক্ষিত।

তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দিবসটি পালন না করার কারণ খুঁজে বের করার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশা প্রকাশ করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ, সচেতন অভিভাবক ও শিক্ষার্থীরা।

হাসিনাকে ‘টেরোরিস্ট’ বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ‘বাচনভঙ্…
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার 
  • ১০ নভেম্বর ২০২৬
দুই জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১০ নভেম্বর ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, আবেদন শুরু ৫ জানুয়া…
  • ১০ নভেম্বর ২০২৬
আগারগাঁওয়ে সচিবালয় স্থাপনের জন্য শেকৃবি গাজীপুরে স্থানান্তর…
  • ১০ নভেম্বর ২০২৬
রাতে না খেয়েও সকালে বাড়ে রক্তে শর্করা, কারণ কী?
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950