জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা

০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ AM
কুবিতে আলোচনা সভা

কুবিতে আলোচনা সভা © টিডিসি ছবি

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬’ উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন। এ ছাড়া বিভিন্ন দপ্তরের পরিচালক, ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক অস্থিরতা ও সংকটের মধ্যে সিপাহি-জনতার অংশগ্রহণে এ বিপ্লব সংঘটিত হয়। এ সময় বন্দিদশা থেকে মুক্ত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তিনি দেশের অর্থনীতি পুনর্গঠন ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় উদ্যোগ নেন। দিবসটির মূল শিক্ষা হিসেবে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংকট মোকাবিলায় সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন বলেন, ৭ নভেম্বরের পরবর্তী বিভিন্ন অভ্যুত্থান ও রাজনৈতিক ঘটনাপ্রবাহের পাশাপাশি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রকৃত ইতিহাস জানতে হবে। ইতিহাসকে সামনে রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন,বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের ষড়যন্ত্র, অনিশ্চয়তা ও দেশবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা চলছে। এসব বিষয়ে আমাদের সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের মধ্য দিয়ে প্রকাশ পায়। তাহলেই গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী একটি সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ সময় তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

নতুন পাসপোর্ট ও আইডি কার্ড চেয়ে বাংলাদেশ হাইকমিশনে আবেদন কর…
  • ০৯ নভেম্বর ২০২৬
ওপরের গ্রেডে বেতন কম, আয় কমছে পদোন্নতিতেও—পে স্কেলের যেসব অ…
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুবিতে আলোচনা সভা
  • ০৯ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির ভর্তি মেধাতালিকা প্রকাশ হচ্ছে…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবিতে ককটেল বিস্ফোরণে আটক তিনজনের পরিচয় মিলেছে
  • ০৯ নভেম্বর ২০২৬
সম্ভাবনা জাগিয়েও মুখ থুবড়ে পড়েছে দেশজুড়ে সাড়া জাগানো শাবিপ্…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950