ঢাকা বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আইফোন-ল্যাপটপসহ মূল্যবান সামগ্রী

১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাস্থ শহীদ আবুল খায়ের ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাস্থ শহীদ আবুল খায়ের ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লুৎফুল কবিরের বাসায় চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাস্থ শহীদ আবুল খায়ের ভবন থেকে এ চুরির ঘটনা ঘটে।

ড. লুৎফুল কবির জানান, আমি ভবনের ৭ তলায় থাকি। ঘটনার সময় সবাই ঘুমে ছিলাম। বাসার কাজের বুয়া সকালে কাজে আসেন। ওনার কাজ শেষে তিনি লাগিয়ে চলে যান। 

‘‘সিসিটিভিতে দেখা যায়, মুখ ঢাকা এক মহিলা ফ্ল্যাটে ঢুকে পরেন। এসময় আমার দুইটি স্মার্ট ফোন, একটি আইফোন ও ল্যাপটপ, বাচ্চার কিছু খেলাধুলার সামগ্রীসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।’’

নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার জিনিসপত্র হারিয়েছে এইটা বড় বিষয় না কিন্তু একটি আবাসিক ভবন থেকে এভাবে একজন ঢুকে চুরি করে নিয়ে গেল এইটা আমার কাছে একটা বড় কনসার্ন। নিরাপত্তা ব্যবস্থা আরো শক্ত করার দাবি জানান তিনি।

বছরখানেক আগেও এই একই ভবন থেকে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই শিক্ষক। এ ঘটনায় থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এএসআই আজহার বলেন, এ ঘটনায় একটি জিডি করেছেন ভুক্তভোগী শিক্ষক। আমরা খোঁজ করছি।

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950