ড. আ ন ম এহসানুল হক মিলন © ফাইল ফটো
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি নীতিমালা ইতোমধ্যে আমরা উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে ডিসেন্ট্রালাইজ করেছি।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুকের করা প্রশ্নের জবাবে এসব তথ্য জানান ড. মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, এখন শুধু এক ডিভিশন থেকে আরেক ডিভিশনে মন্ত্রণালয় থেকে করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে করবে।’
ম্যানেজিং কমিটির সভাপতি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ড. মিলন জানান, বিগত সরকার ন্যাশনাল ইউনিভার্সিটির ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা মাস্টার্স ডিগ্রি করেছিল এবং স্কুল-কলেজ সবগুলো ডিগ্রি পাস করেছিল। এই ব্যাপারে একটু সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল মন্ত্রণালয়ে, যে এটাকে শিথিলযোগ্য করা যায় কি না।
তিনি জানান, ‘এটি বিশেষ পত্রিকায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সারা বাংলাদেশে তোলপাড় হয়েছিল। সবগুলো ডিগ্রি পাস চাওয়া এবং সেই তোলপাড় হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি, শিক্ষানুরাগী, বিএ পাস হতে হবে, এমন কোনো কিছু থাকবে কি না, সেটাকে যেন আমরা কনসিডার করতে পারি। যদি শিক্ষানুরাগী সত্যি হয়ে থাকে, বিএ পাসের ডিগ্রি, সেজন্য তারা মন্ত্রণালয়ে আবেদন করবে। এই সুযোগটি আমরা রেখেছি।’