রাবি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ওবায়দুল-মোহন চন্দ্র

০৭ মার্চ ২০২৬, ১১:১৪ PM
রাবি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক

রাবি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশন (রুপজা)-এর নতুন ২০২৬-২৮ মেয়াদের নির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে গতকাল ৬ মার্চ অনলাইনে TapVoter ডিজিটাল ভোটিং প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বাচন অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে সদস্যরা সহজেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন।

অ্যাসোসিয়েশনের প্রায় ৭২% ভোটার এ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। রুপজার নবনির্বাচিত এই কমিটি মেয়াদ দুই বছর। নির্বাচন শেষে ঢাকার মিরপুরের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. ওবায়দুল ইসলাম, জেনারেল ম্যানেজার (প্রোডাকশন), রেনাটা পিএলসি; সহ-সভাপতি পদে মো. আবরার এলাহী খান, সিনিয়র ম্যানেজার, বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি; সাইয়েদা আখতার সুলতানা, সিনিয়র ম্যানেজার (প্রোডাক্ট ডেভেলপমেন্ট), এসএমসি ফার্মাসিউটিক্যালস এবং শাহ মো. আসাদুজ্জামান রাসেল, হেড অব প্রোডাকশন, ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেড; সাধারণ সম্পাদক পদে মোহন চন্দ্র প্রামানিক, ম্যানেজার (প্রোডাকশন), স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; যুগ্ম সাধারণ সম্পাদক পদে এএনএম হাদিউজ্জামান প্রিন্স, সিনিয়র ম্যানেজার (প্রোডাকশন), একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং আব্দুল আলিম, এজিএম (কোয়ালিটি কন্ট্রোল), জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড; সাংগঠনিক সম্পাদক পদে ড. মো. আজিজুর রহমান শামীম, প্রফেসর, ফার্মেসি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। 

যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম খন্দকার, ম্যানেজার (আরএন্ডডি), স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; কোষাধ্যক্ষ পদে মো. শামীম আহমেদ, ডেপুটি ম্যানেজার (আরএন্ডডি), রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড; যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. ইছা রুহুল্লাহ সরকার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড; দপ্তর সম্পাদক পদে রফিকুন নবী রাফেন, অ্যাডিশনাল ম্যানেজার (প্রোডাকশন), রেনাটা পিএলসি; যুগ্ম দপ্তর সম্পাদক পদে রাগিব হাসনাত, সিনিয়র এক্সিকিউটিভ (ইন্টারন্যাশনাল মার্কেটিং), ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদের মধ্যে  প্রচার সম্পাদক পদে  মো. মশিউর রহমান, সিনিয়র ম্যানেজার (আরএন্ডডি), ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড; যুগ্ম প্রচার সম্পাদক পদে মো. জালাল উদ্দিন, অ্যাসোসিয়েট প্রিন্সিপাল সায়েন্টিস্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি; সাংস্কৃতিক সম্পাদক পদে মো. রেজাউল করিম, সিনিয়র মার্কেটিং ম্যানেজার, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ক্রীড়া সম্পাদক পদে মো. মঞ্জুরুল করিম রুপম, অফিসার, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মনোনীত হয়েছেন।

নতুন কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের গ্র্যাজুয়েটদের মধ্যে পেশাগত নেটওয়ার্ক শক্তিশালী করা, একাডেমিয়া ও ফার্মাসিউটিক্যাল শিল্পের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা এবং সদস্যদের জন্য বিভিন্ন পেশাগত ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কাজ করবে। রুপজার নেতৃবৃন্দ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ এবং বাংলাদেশের ফার্মেসি পেশার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

ট্যাগ: রাবি
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬