এতিম শিশুদের কুরআন বিতরণ করলেন রাবি ছাত্রদল নেতা সোহাগ

০৭ মার্চ ২০২৬, ০৮:০৮ PM
এতিম শিশুদের কুরআন বিতরণ করলেন রাবি ছাত্রদল নেতা সোহাগ

এতিম শিশুদের কুরআন বিতরণ করলেন রাবি ছাত্রদল নেতা সোহাগ © সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এতিম শিশুদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সিনিয়র স-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। এ সময় তাদের সঙ্গে ইফতারও করেন তিনি।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন দেশ, জনগণ ও গণতন্ত্রের মুক্তির এক অনন্য প্রতীক। তিনি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এবং বিশেষ করে এতিম ও অসহায় মানুষের প্রতি তাঁর ছিল গভীর ভালোবাসা ও মমতা।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আদর্শ ও মানবিকতার অনুপ্রেরণায় আমরা এতিম শিশুদের সঙ্গে ইফতার করছি এবং তাদের মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করছি।

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হক বলেন, আপনারা অবগত আছেন, আমাদের মাতৃতুল্য দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলের আয়োজন করে আসছেন। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আজকের এই আয়োজন করা হয়েছে। বিশেষ করে রাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ তাঁর নিজ উদ্যোগে আজকের এই কর্মসূচির আয়োজন করেছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাই।

ইফতার মাহফিল ও কুরআন বিতরণ অনুষ্ঠানে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় প্রতি রমজান মাসে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করতেন। মানবিকতা ও সহমর্মিতার এই দৃষ্টান্ত তাঁর মহান নেতৃত্বেরই প্রতিফলন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই আজ রাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে রাবি শাখা ছাত্রদল সবসময় বিভিন্ন শিক্ষার্থীকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে। ভবিষ্যতেও এই ক্যাম্পাসে শিক্ষার্থী-বান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করে যাবে রাবি শাখা ছাত্রদল।

উল্লেখ্য, এই ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মাদরাসার পনেরো জন এতিম শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন মাজিদ বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ট্যাগ: রাবি
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081