জাবির ৪৫তম ব্যাচের রাজা আকাশ, রানী মেলিসা

২২ নভেম্বর ২০২৫, ০২:১৯ AM
আকাশ সরকার ও মালিহা ফাইরুজ ফারিন

আকাশ সরকার ও মালিহা ফাইরুজ ফারিন © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৫তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব উপলক্ষে রাজা-রানী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে রাজা পদে নির্বাচিত হয়েছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আকাশ সরকার ও রানি পদে নির্বাচিত হয়েছেন চারুকলা বিভাগের শিক্ষার্থী মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। 

শুক্রবার (২১ নভেম্বর) পরিবহন চত্বর সংলগ্ন র‍্যাগ জোন ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। 

ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের প্রভাষক হাসান নাঈম রাজা-রানী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এবারের নির্বাচনে রাজা পদে দুইজন এবং রানি পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ভোটার হিসেবে ৪৫তম ব্যাচ শিক্ষার্থীরা ভোট দিয়ে রাজা ও রানী নির্বাচন করেছেন। এতে ব্যাচের মোট ৪৪৫ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন। যেখানে ৩৮৮ জন স্ব-শরীরে ভোট দিয়েছেন এবং অনলাইনে ৫৭ জন ভোট দিয়েছেন।   

রাজা পদে মোট ৪২৭টি ভোট ও রানী পদে টি ভোট কাস্ট হয়েছে। সর্বোচ্চ ২৪৪ ভোট পেয়ে রাজা নির্বাচিত হয়েছেন আকাশ সরকার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমরান হোসাইন আবির পেয়েছেন ১৮৩ ভোট। অন্যদিকে, ২৮৬ ভোট পেয়ে রানি নির্বাচিত হয়েছেন মালিহা ফাইরুজ ফারিন (মেলিসা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসরাত জাহান মুনিয়া পেয়েছেন ১৩৯ ভোট।

নির্বাচন প্রসঙ্গে সহকারী নির্বাচন কমিশনার এনামুল হক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম জনপ্রিয় ও দীর্ঘদিনের একটি ঐতিহ্য এই রাজা-রানী নির্বাচন। প্রতি বছরই ব্যাচের শিক্ষার্থীরা এ নির্বাচনকে ঘিরে যে উচ্ছ্বাস দেখায়, তা সত্যিই অনন্য। আজও তার ব্যতিক্রম ঘটেনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন সকাল থেকে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।

মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
বাড়ির সামনের খালে মিলল বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্কের মুখে ইন্দোনেশিয়ার ভাইস প্রেস…
  • ১২ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে দুজনের কারাদ…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950