জাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরুর তারিখ ঘোষণা, বেড়েছে ফি ও আসন

১৬ নভেম্বর ২০২৫, ০২:৪৭ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ২৩ নভেম্বর। ২১ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার বাড়ানো হয়েছে আবেদন ফি ও আসন সংখ্যা। রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী রেজা বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

মোহাম্মদ আলী রেজা বলেন, আগামী ২৩ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৭ ডিসেম্বর পূর্ণদিন আবেদন করা যাবে। এ বছর সব ইউনিটের আবেদন ফি ১০০ টাকা করে বাড়ানো হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, এ বছর এ, বি, সি ও ডি-ইউনিটে আবেদন ফি ১০০ টাকা বৃদ্ধি করে ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সি-১ ও আইবিএ-জেইউতে  ৬০০ টাকা এবং 'ই' ইউনিটে ৭০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রুয়েট ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, কেন্দ্র দুই বিভাগে

গত শিক্ষাবর্ষের ১ হাজার ৮১৬ আসনের সঙ্গে ২৬টি আসন বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে আইন অনুষদে ১৬টি এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটে ১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। ফলে এবার মোট ১ হাজার ৮৪২ শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। গত বছরের ন্যায় এবারও আইবিএ-জেইউসহ মোট সাত ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন পরবর্তী ভর্তি পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তিনি জানান।

উল্লেখ্য, গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউ-আইবিএসহ মোট সাতটি ইউনিটে অনুষ্ঠিত হয়েছিল। ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত গানিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদ, ‘সি’ ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ ও তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগ ‘সি-১’ ইউনিটের অধীনে, ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। 

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ০৩ জুলাই ২০২৬
যেভাবে ৪ মাস ধরে অক্ষত রাখা হয়েছে খামেনির মরদেহ
  • ০৩ জুলাই ২০২৬
ফ্যামিলি কার্ডের টাকায় প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নারী…
  • ০৩ জুলাই ২০২৬
১২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৪ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেবে স…
  • ০৩ জুলাই ২০২৬
সংগ্রামের পথ পেরিয়ে পাহাড়ের সবুজ রক্ষায় ঢাবি গবেষক আব্দুল্ল…
  • ০৩ জুলাই ২০২৬
প্লাস্টিকের বোতলে পানি পান, জানুন সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence