রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের খুঁটিনাটি

১৫ নভেম্বর ২০২৫, ১২:২৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি শুরু হবে। বরাবরের মত এবারও তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাণিজ্য বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের পছন্দের তালিকায় থাকে এই বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট। পাশাপাশি বাণিজ্য বিভাগের বাহিরে বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো।

এক নজরে ‘বি’ ইউনিট
এই ইউনিটে রয়েছে বিজনেস স্টাডিজ অনুষদের ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)। বিভাগগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, মার্কেটিং বিভাগ, ফাইন্যান্স বিভাগ, ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগ এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ।

আসন সংখ্যা
এ বছর 'বি' ইউনিটে ৫টি আসন সংখ্যা বাড়ানো হয়েছে। এ বছর ‘বি’ ইউনিটে আসন সংখ্যা ৫৬৪টি; যা গত বছরে ছিল ৫৫৯টি। তন্মেধ্যে বাণিজ্য শাখার জন্য ৩৭৫টি; গত বছরে ছিল ৩৬৭টি; বিজ্ঞান শাখার আসন সংখ্যা ১৫৮টি; যা গতবছর ছিল ১৬৬টি এবং মানবিক শাখার আসন সংখ্যা ৩১টি; যা গতবছর ছিল ২৬টি আসন।

আবেদন কবে
আগামী ২০ নভেম্বর সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। চলবে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ‘বি’ ইউনিটে চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১০০ টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষা পদ্ধতি
বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় মোট ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২০ করে নম্বর কাটা হবে। অর্থাৎ পাঁচটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।

মানবণ্টন যেভাবে
বাণিজ্য ও অ-বাণিজ্য গ্রুপের শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন বিষয়সমূহের ওপর ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হবে। বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫, (গ) ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা- ২৫, (ঘ) হিসাববিজ্ঞান- ২৫ এবং (ঙ) ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা অথবা উৎপাদন ও বিপণন- ১৫। 

অ-বাণিজ্য গ্রুপের জন্য থাকবে (ক) বাংলা- ১০, (খ) ইংরেজি- ২৫ (গ) সাধারণ জ্ঞান (সাধারণ গণিত, অর্থনীতি, অ্যাপটিচুড টেস্ট, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ৫০ নম্বর এবং আইসিটি- ১৫। 

যেসব শর্তসমূহ মানতে হবে
ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-তে ভর্তির জন্য ইংরেজিতে বাণিজ্য ও অ-বাণিজ্য উভয় গ্রুপের পরীক্ষার্থীদের MCQ পরীক্ষায় মোট ২৫-এর মধ্যে ন্যূনতম ১০ নম্বর পেতে হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের খুঁটিনাটি

কোন বিভাগে কত আসন
(ক) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগে আসন রয়েছে ১১০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ১০০টি, বিজ্ঞানে ৭টি এবং মানবিকে ৩টি। (খ) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে আসন রয়েছে ১০০টি। এরমধ্যে বাণিজ্য ৫৫টি, বিজ্ঞানে ৪০টি এবং মানবিকে ৫টি। (গ) মার্কেটিং বিভাগে আসন রয়েছে ৯০টি। এর মধ্যে বাণিজ্য ৬০, বিজ্ঞান ২৫ এবং মানবিক ৫টি। (ঘ) ফাইন্যান্স বিভাগে আসন রয়েছে ৯০টি। এর মধ্যে বাণিজ্যে ৬০, বিজ্ঞানে ২৫ এবং মানবিকে ৫টি। 

(ঙ) ব্যাংকিং ও ইনস্যুরেন্স আসন রয়েছে ৮০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের ৪৮টি, বিজ্ঞানে ২৮টি এবং মানবিকে ৪টি। (চ) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপ ৩০, বিজ্ঞানে ১৫ এবং মানবিকে ৫টি আসন। (ছ) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউড (আইবিএ) মোট আসন রয়েছে ৪৪টি। এর মধ্যে বাণিজ্য গ্রুপের জন্য ২২টি, বিজ্ঞানে ১৮টি এবং মানবিকে ৪টি আসন।

এ বছর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ২০টি, ফাইন্যান্স বিভাগে ১০টি, ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ১০টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ৫টি করে আসন বাড়ানো হয়েছে। অন্যদিকে মার্কেটিং বিভাগে ২০টি আসন কমানো হয়েছে। 

পরীক্ষার সময়সূচি
আগামী ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে: এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

যেভাবে তৈরি হবে মেধাতালিকা
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। 

এছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081