রুয়েট ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, কেন্দ্র দুই বিভাগে

১৬ নভেম্বর ২০২৫, ১২:৪৮ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৫, ০১:০০ PM
রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে © টিডিসি সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার দুইটি কেন্দ্র রুয়েট ও বুয়েটে অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে ভর্তি পরীক্ষা। রুয়েটের ১৫৪তম (জরুরী) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অ্যাকাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এস এম আব্দুর রাজ্জাক।

শিক্ষার্থীদের সুবিধার্থে এবারই প্রথমবারের মতো রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথমবর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ সালে অথবা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। 

প্রার্থীকে বাংলাদেশের যে কোনও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ সহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।

আরও পড়ুন: এইচএসসির ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের ঢাবিতে আবেদনের সুযোগ তিনদিন

এ ছাড়া প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাস করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে ৫টি বিষয়ে নূন্যতম ‘বি’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথক-পৃথক ভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাস হতে হবে। 

সেই সাথে প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬
বারকোলার গোলে ব্যবধান দ্বিগুণ করল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
নকআউটে ইতিহাস গড়লেন এমবাপ্পে, ছাড়ালেন রোনালদোকেও
  • ০১ জুলাই ২০২৬
এমবাপ্পের গোলে এগিয়ে বিরতিতে ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অবশেষে এমবাপ্পের গোল, এগিয়ে গেল ফ্রান্স
  • ০১ জুলাই ২০২৬
অফসাইডে পর পোস্টে লেগে গোলবঞ্চিত এমবাপ্পে
  • ০১ জুলাই ২০২৬