হাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান

০২ মার্চ ২০২৬, ০৭:০৮ PM
অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।

অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. নওশের ওয়ান। রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শামসুজ্জোহার জায়গায় তাকে স্থলাভিষিক্ত করা হয়। 
সোমবার (২ মার্চ) রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদে নিযুক্ত প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, রসায়ন বিভাগ-কে ধন্যবাদ জ্ঞাপনসহ তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদস্থলে প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ইংরেজি বিভাগ-কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রক্টর পদে নিযুক্ত করা হলো।’
উল্লেখ্য, প্রফেসর নওশের ওয়ান ১৯৯২ সালে সুজাপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ১৯৯৪ সালে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০০৮ সালে তিনি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি তে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) সম্পন্ন করেন।

বিক্ষোভ শুরুর আগেই সেই মাহদী হাসানসহ আটক ৩
  • ১৮ আগস্ট ২০২৬
আজ মাঝারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে যেসব বিভাগে
  • ১৮ আগস্ট ২০২৬
খাসির মাংস না পেয়ে বিয়ের আসর থেকে চলে গেলেন জাপানপ্রবাসী বর
  • ১৮ আগস্ট ২০২৬
আমার ছবি শেয়ার করে অমার্জিত পোস্ট দেওয়া একমাত্র ছাত্রদলের প…
  • ১৮ আগস্ট ২০২৬
নিয়োগ পাওয়ার দিনই শাবিপ্রবি ট্রেজারার বললেন, ‘আমার এ পদে যো…
  • ১৮ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে জাতীয় ক্যালেন্ডার এখন সময়ের দাবি
  • ১৮ আগস্ট ২০২৬
nextjobzimage