১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

০২ মার্চ ২০২৬, ০৪:৩০ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৫:৪৫ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

পবিত্র রমজান, শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৮ দিনের ছুটিতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। আগামী ৮ মার্চ (রবিবার) থেকে ২৫ মার্চ (বুধবার) পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস।

আজ সোমবার (২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া গতকাল রবিবার ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে "পবিত্র রমজান, শব-ই-কদর এবং পবিত্র ঈদ-উল-ফিতর" উপলক্ষে আগামী ০৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) হতে ২৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ (বুধবার) পর্যন্ত এ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।

অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, পবিত্র রমজান, শব-ই-কদর ও ঈদের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্লাস প্রতিবারের মতো এবারও ১৮ দিনের জন্য আনুষ্ঠানিক বন্ধ থাকবে। 

এদিকে ৮ মার্চের আগের দুইদিন ও পরের দুইদিন শুক্রবার-শনিবার হওয়ায় এদিনগুলোতে স্বাভাবিকভাবেই বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। তাই রমজান ও রোজার ঈদে ২০ দিনের জন্য ছুটিতে যাচ্ছে আয়তনে দেশের সর্ববৃহৎ এ বিশ্ববিদ্যালয়।

শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: র…
  • ০৯ অক্টোবর ২০২৬
সিনিয়র শিক্ষক হচ্ছেন ১০২০ জন, খসড়া তালিকা প্রকাশ করল মাউশি
  • ০৯ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সাইকেল চালালে পুরুষের শুক্রাণু কমে যায়? যা বলছে গব…
  • ০৯ অক্টোবর ২০২৬
জাপানের এহিমে বিশ্ববিদ্যালয়ের সিম্পোজিয়ামে অংশ নিলেন ঢাবির …
  • ০৯ অক্টোবর ২০২৬