‘যারা এমপি-মন্ত্রী হয়ে শপথ নিতে স্যুট-টাই কিনেছেন, ডাকসু তাদের জন্য ওয়েকআপ কল’

১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২০ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ AM
অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান

অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে যারা এমপি বা মন্ত্রী হয়ে শপথ নিতে ইতোমধ্যে স্যুট-টাই কিনে রেখেছেন, তাদের জন্য একটি ‘ওয়েকআপ কল’ হিসেবে আখ্যা দিয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‌‌‌‘যারা যারা এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথ অনুষ্ঠানে পরিধান করার জন্য ইতোমধ্যে সুট টাই কিনে ফেলেছেন তাদের জন্য ডাকসু নির্বাচনের ফলাফল একটি ওয়েক আপ কল। এখনো সময় আছে, দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। যদি মনে করেন নির্বাচনে কারচুপি হয়েছে, তাহলে সে কারচুপি তো সংসদ নির্বাচনেও হতে পারে। কোন প্রস্তুতি আছে ঠেকানোর?’

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে আরও লেখেন, ‘নিজেদের মধ্যে মারামারি বাদ দিয়ে সবচেয়ে সৎ যোগ্য এবং জনপ্রিয় ব্যক্তিকে নির্বাচন করার জন্য উৎসাহিত করুন। জনগণের পালস বুঝার চেষ্টা করুন।  পুরনো রাজনৈতিক কৌশলে কাজ হবে না।’

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950