ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন পেলেন অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ PM
অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী

অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম চৌধুরী © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডাকসুর গঠনতন্ত্রের ৬ (এ) অনুচ্ছেদ অনুযায়ী তাকে এ মনোনয়ন দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহমদ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জরুরি প্রয়োজনে ও ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর গঠনতন্ত্রের ৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীকে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।

গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে বিশাল জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল । নির্বাচনে তাদের প্যানেলের নাম ছিল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। এই প্যানেলের প্রার্থীরা ভিপি, জিএস, এজিএসসহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে এই প্যানেল।

 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬