ডাকসুর ভিপি-জিএস, সাদিক-ফরহাদদের দায়িত্বগ্রহণ কবে?

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
ডাকসু

ডাকসু © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ৯ সেপ্টেম্বর। এতে শীর্ষ তিন পদসহ ২৮ পদের ২৩টিতেই বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। এতে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এছাড়া বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন। 

ডাকসুতে নবনির্বাচিতদের দায়িত্বগ্রহণ আগামী সপ্তাহে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। 

এ বিষয়ে তিনি বলেন, প্রকাশিত ফলাফলের ওপর ভিত্তি করে চীফ রিটার্নিং অফিস থেকে একটি নোট ইস্যু হয়েছে। নোটটি অলরেডি অনুমোদিত হয়ে গিয়েছে এবং ডাকসুর নির্বাচিত সদস্যদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরবর্তীতে উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য তাদের আমন্ত্রণ জানাবেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বা সোমবার (১৫ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে। এই পরিচিতি সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়ে যাবে। 

শপথের বিষয়ে প্রক্টর বলেন, শপথের ব্যাপারটি আইনে ওইভাবে বলা নেই তবে রেওয়াজ আছে। এই রেওয়াজগুলো দেখে উপাচার্য মহোদয় এবং ডাকসুর প্রতিনিধরা তখন সিদ্ধান্ত নেবেন। তবে রেওয়াজটা কী তা আরেকটু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, এর আগে সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। আর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছিলেন ২৩ মার্চ।     

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬