কারামুক্ত হলেন ডাকসুর ভিপি প্রার্থী জ্বালাময়ী জালাল

১২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
কারামুক্ত জালাল

কারামুক্ত জালাল © সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তার জামিন মঞ্জুর করেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি কারামুক্ত হন।

জানা যায়, গত ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলে রুমমেট রবিউল হককে কাঠের চেয়ার ও টিউবলাইট দিয়ে আঘাতের অভিযোগ ওঠে টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের শিক্ষার্থী জালালের বিরুদ্ধে। পরদিন তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয় এবং তাকে কারাগারে পাঠানো হয়। জালালের অনুপস্থিতিতেই গত মঙ্গলবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

জামিন শুনানিতে জালালের আইনজীবী রফিকুল ইসলাম (হিমেল) বলেন, 'আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ। তাকে হয়রানির জন্য মামলায় জড়ানো হয়েছে। কথিত ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।' তিনি আরও জানান, জালাল ১৯ সেপ্টেম্বরের বিসিএস পরীক্ষার প্রার্থী। তাই যেকোনো শর্তে তার জামিনের আবেদন করেন তিনি।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসরাত জাহান জামিনের বিরোধিতা করেন। তবে শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় এবং বিসিএস পরীক্ষার এডমিট কার্ড প্রদর্শনের শর্তে জামিনের আদেশ দেন। পরে আইনজীবী রফিকুল ইসলাম জানান, জালালের জামিননামা দাখিল করা হয়েছে এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬