বিকেলে ইশতেহার ঘোষণা করবে ছাত্রশিবিরের প্যানেল

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM
ঢাবি শিবির

ঢাবি শিবির © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ইশতেহার ঘোষণা করা হবে আজ।  সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে এ ইশতেহার ঘোষণা করবে শিবির।

ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী মু. সাজ্জাদ হোসাইন খাঁনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট আজ বিকেল ৩ টায় ডাকসু নির্বাচন উপলক্ষে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান।

প্যানেলের অন্যান্য মনোনয়নগুলোর মধ্যে রয়েছেন—বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া। 

এছাড়া সদস্য পদে লড়বেন আরও ১৩ শিক্ষার্থী।

বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬
সার মজুত করায় পদ হারালেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর
  • ০৪ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬