ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

০৩ মার্চ ২০২৬, ০৭:১৯ PM
ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন

ইরানে মার্কিন-ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির মানববন্ধন © সংগৃহীত

যুক্তরাষ্ট্র–ইসরাইলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও ইরানের উপর আগ্রাসনের প্রতিবাদে 'Hands Against Imperialism' শিরোনামে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। 

এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন,  ‘ইরানে যে হামলা করা হয়েছে সেই হামলার পরে ইরান যখন আবার পাল্টা হামলা চালাচ্ছে সেটাকে বলা হচ্ছে টেরোরিজম। সেটাকে বলা হচ্ছে সন্ত্রাস। কিন্তু যখন ইরানে হামলা করা হচ্ছে, ইরানের স্থাপনাগুলো একের পর এক ধ্বংস করা হচ্ছে, ইরানের নিরপরাধ মানুষদের একের পর এক হত্যা করা হচ্ছে সেটাকে আবার টেরোরিজম বলা যাবে না। সন্ত্রাস বলা যাবে না। এরকম এক অদ্ভুত পৃথিবীতে আমরা এখন বসবাস করছি।’

বিএনপি জুলাই সনদকে স্বীকার করে না এমন অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা বলতে চাই জুলাই সনদ জুলাই গণ-অভ্যুত্থানের রাজনৈতিক ফয়সালা। এই ফয়সালা ৫ আগস্ট বাংলাদেশের মানুষ করেছে। এটাকে আবার টেনে কোর্টে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। যে ফয়সালা রাজপথে হয়েছে, সেই ফয়সালা আবার পুনরাবৃত্তি হাইকোর্টে হবে না।’

বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে যে তামাশা শুরু করেছে বিএনপির সরকার, সেই তামাশা থেকে তাদেরকে খুব দ্রুত বিরত থাকতে হবে। জুলাই সনদ যদি বৈধ না হয়, তাহলে তারেক রহমানের সরকার বৈধ নয়। যদি জুলাই সনদ বৈধ না হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনও বৈধ নয়। তারেক রহমান বৈধ প্রধানমন্ত্রী নন। সালাউদ্দিন আহমেদ বৈধ স্বরাষ্ট্রমন্ত্রী নন।’

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরি বলেন, ‘বাংলাদেশে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি। তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনাদের সামরিক সক্ষমতা বাড়ান। আপনারা পারমাণবিক বোমা তৈরি করেন, আপনারা ব্যালেস্টিক মিসাইল তৈরি করেন। কারণ আপনার পাশেও আরেকটা ইসরায়েল আছে।’ 

মার্কিন সাম্রাজ্যবাদের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আজকে ইরানে কিংবা প্যালেস্টাইনে রমজান মাসে বোমা হামলা করে সেখানকার মুসলিমদেরকে হত্যা করে আপনারা মুসলমানদেরকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিবেন। তাহলে আমরা বলব যে আপনারা সেটা ভুল ভাবছেন। আপনাদেরকে বলে দিতে চাই ইসলাম জিন্দা হোতা হ্যায় হার কারবালা কে বাদ। এই ইসলামকে যারা নিশ্চিহ্ন করার চেষ্টা করবে তারাই একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল গণি ছগির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এবং হাজী মোহাম্মদ মুহসীন হলের সমাজসেবা সম্পাদক মো. সাইফুল্লাহ, শামসুন্নাহার হলের ভিপি কুররাতুল আইন কানিজ সহ ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

দেশে প্রথম প্রশাসনিক উচ্চ পদে কোনো মসজিদের ইমাম
  • ২৩ মে ২০২৬
এবার দানবাক্স নিয়ে আলোচনায় ‘ভাইরাল সিদ্দিক’
  • ২৩ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক থেকে পদত্যাগ করছেন তু…
  • ২৩ মে ২০২৬
নাসীরুদ্দীনসহ নেতাকর্মীদের থানায় অবরুদ্ধ করে বিএনপির বিক্ষো…
  • ২২ মে ২০২৬
নাসীরুদ্দীনের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের ৮ নেতার নামে মামলা
  • ২২ মে ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এমবিএ প্রোগ্রাম: দক্ষতা, দৃষ্টিভ…
  • ২২ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081