মধ্যপ্রাচ্যে দূতাবাস বন্ধের হিড়িক

০৩ মার্চ ২০২৬, ০৩:১৮ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ০৩:১৯ PM
মার্কিন দূতাবাস

মার্কিন দূতাবাস © সংগৃহীত

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তেজনা ক্রমাগত বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। ইরান জানিয়েছে অঞ্চলটিতে থাকা মার্কিন সামরিক-বেসামরিক স্থাপনাগুলোকে টার্গেট করবে তারা। এরই ধারাবাহিকতায় সৌদি আরব ও কুয়েতের মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে তেহরান। এরপরই নিজেদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা।

মঙ্গলবার (৩ মার্চ) কুয়েতের মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইরানের সঙ্গে আমেরিকার এই ক্রমবর্ধমান সংঘাতের ফলে গত সপ্তাহান্তে বেশ কিছু বড় ধরনের সামরিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, ইরানের একটি হামলায় অন্তত চারজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন। 

এর পরপরই সোমবার (২ মার্চ) কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে, যাকে মার্কিন সামরিক বাহিনী ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের ভুলবশত চালানো আক্রমণ হিসেবে বর্ণনা করেছে।  এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং নিরাপত্তার চরম ঝুঁকির বিষয়টি বিবেচনা করেই কুয়েতে কূটনৈতিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

এদিকে সৌদি আরবের রিয়াদে অবস্থিত দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে কানাডা। এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ আজ (মঙ্গলবার) বন্ধ করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত সব ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। আলজাজিরা এক প্রতিবেদনে বলছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ও আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।


 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৭ জুলাই ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখা যাবে না
  • ০৭ জুলাই ২০২৬
বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৭ জুলাই ২০২৬
আইনজীবী আওয়ামী লীগ নেতার চেম্বার থেকে মদ-অস্ত্র-বোমা উদ্ধার
  • ০৭ জুলাই ২০২৬
এআই-ডাটা ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স: প্রথম ব্যাচে ব্যাপক সাড়া…
  • ০৭ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ বৃহস্পতিবার
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence