কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যার রায় আজ হচ্ছে না

০৪ মার্চ ২০২৬, ০১:০৩ PM
২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করছে পুলিশ

২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি করছে পুলিশ © ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও দুজনকে হত্যার মামলার রায় আজ বুধবার (৪ মার্চ) হচ্ছে না। নতুন সাক্ষ্য-প্রমাণ দাখিলের জন্য নতুন করে চার সপ্তাহ সময়ের আবেদন করেছে প্রসিকিউশন। তবে রায়ের নতুন তারিখ নির্ধারণ করেনি ট্রাইব্যুনাল।

সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আবেদনের শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। নতুন তথ্যপ্রমাণ হাতে আসায় এ আবেদন করা হয়েছে বলে প্রসিকিউশন জানিয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। 

২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়কের পাশে থাকা নির্মাণাধীন ভবনে প্রাণ বাঁচাতে ওঠেন আমির হোসেন নামে এক তরুণ। একপর্যায়ে ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকলেও গুলি ছোড়েন পুলিশের এক সদস্য। এতে গুরুতর আহত হন তিনি। একই দিন ওই এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন নাদিম ও মায়া ইসলাম নামে দুজন।

আরও পড়ুন: বয়স কি শুধুই সংখ্যা, নারী-পুরুষের সম্পর্ক নিয়ে নতুন গবেষণায় চমক

গত বছরের ১৮ সেপ্টেম্বর ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। মামলায় একমাত্র গ্রেপ্তার থাকা আসামি রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬