ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০২ মার্চ ২০২৬, ০২:৫১ PM
সালাউদ্দিন আহমেদ

সালাউদ্দিন আহমেদ © ফাইল ছবি

জুলাই সনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডেপুটি স্পিকারের নাম ঠিক করতে বিরোধী দলকে মৌখিকভাবে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ মার্চ) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পাচ্ছে কোন দল? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে আমরা এখন থেকে তা বাস্তবায়ন শুরু করতে চাই। সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিক ও সাক্ষাতে অফার করেছি যে, তারা যেন ডেপুটি ঠিক করেন। এবং স্পিকার নির্বাচনের দিনই যেন ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারে।’

তাহলে কি এবারই উচ্চকক্ষ গঠিত হচ্ছে? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা আলাপ-আলোচনার বিষয়। তবে আমরা ডেপুটি স্পিকার দেয়ার বিষয়টি এখন অফার করতেই পারি। যদিও চাইলে সরকারি দল স্পিকার ও ডেপুটি স্পিকার দুটোই নিতে পারে। তবে জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার একজন বিরোধী দল থেকে হবেন। সেটা আমরা এখনই গুড উইল হিসেবে অফার করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে নেই এমনকিছু আমরা সংসদে উত্থাপন করতে পারি না। সংবিধানে সংশোধনী এনে, সংবিধান সংস্কার পরিষদে আনা যেতে পারে। তার আগে সংবিধানে নেই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব না।’

তিনি বলেন, ‘সংবিধান মেনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন।’ 

ল্যাবএইড হাসপাতালে চাকরি, কর্মস্থল ঢাকার ধানমন্ডি, আবেদন ২২…
  • ২৫ আগস্ট ২০২৬
আরও ১৮৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি, তালিকা দেখুন
  • ২৫ আগস্ট ২০২৬
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত ২৭ পরিবারের মধ্যে ৯৭ লাখ ট…
  • ২৫ আগস্ট ২০২৬
খুকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্তকরণ ও আলোচনা …
  • ২৫ আগস্ট ২০২৬
ইতিহাসের রেকর্ড তাপমাত্রায় সমুদ্রপৃষ্ঠ, জলবায়ু বিপর্যয়ের মু…
  • ২৫ আগস্ট ২০২৬
স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন শরিফুল
  • ২৫ আগস্ট ২০২৬