ছাদ থেকে ফেলে দেওয়া সেই চবি শিক্ষার্থী শিবির নেতা

৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
মো. রাজিউর রহমান রাজু

মো. রাজিউর রহমান রাজু © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে এক শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে দেন স্থানীয়রা। রবিবার (৩১ আগস্ট) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

জানা গেছে, আহত ওই শিক্ষার্থীর নাম মো. রাজিউর রহমান রাজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ৫৮তম ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও কলা অনুষদ শাখার শিবিরের সাথী। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার সনগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। 

মাসুম সরকার সজীব নামে এক শিক্ষার্থী ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু ও কলা অনুষদ শাখার সাথী  মো. রাজিউর রহমান রাজুকে এখনো উদ্ধার করা যায়নি।’

মো. শাহ আলম নামে একজন ফেসবুকে লেখেন, ‘আমার বন্ধু মো. রাজিউর রহমান রাজুকে (আমার এলাকার বালিয়াডাঙ্গী) বাঁচাতে গেলে, বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি   মোহাম্মদ পারভেজ, বড় ভাই আশরাফুল আলম এবং আমাকে কোপ মারতে আসছিল। তারা আমাদেরকে রামদা দিয়ে ঘিরে রাখছিল। কোনোমতে আমরা সেখান থেকে চইলা আসি।’

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬