রাবিতে ভোক্তা-অধিকার আইন নিয়ে ক্যাব রাজশাহীর সচেতনতামূলক সভা

০৩ মার্চ ২০২৬, ০৭:১৬ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোক্তা সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভার আয়োজন করে ক্যাব রাজশাহী।

সভায় সভাপতিত্ব করেন ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন। ক্যাব ইয়ুথ রাজশাহীর সভাপতি জুলফিকার আলী হায়দারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন।

সভাপতির বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ শুধু একটি আইন নয়, এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। শিক্ষার্থীরা আজকের ভোক্তা এবং আগামীর নীতিনির্ধারক। তাই বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই এ আইন সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাজারে ভেজাল, প্রতারণা ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো অনিয়ম রোধে নাগরিক সচেতনতা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, সচেতন ভোক্তা মানেই দায়িত্বশীল নাগরিক। শিক্ষার্থীরা যদি নিজেদের অধিকার সম্পর্কে জানে, তবে তারা পরিবার ও সমাজকেও সচেতন করতে পারবে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, আইনে ভেজাল পণ্য বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন, ওজন ও পরিমাপে কারচুপি এবং অতিরিক্ত মূল্য আদায়ের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। যেকোনো ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে অভিযোগ করতে পারেন এবং আইন অনুযায়ী প্রতিকার পেতে পারেন। এসব অনিয়ম দেখলে সাহসের সঙ্গে অভিযোগ জানানোর আহ্বান জানাচ্ছি।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন এবং প্রশ্নোত্তর পর্বে আইনটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে ভোক্তা অধিকার সুরক্ষায় আরও ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950