‘এস এম ফরহাদ স্টিল ছাত্রলীগে বিলং করেন’

৩১ আগস্ট ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ PM
এস এম ফরহাদ ও বিএম ফাহমিদা আলম

এস এম ফরহাদ ও বিএম ফাহমিদা আলম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম এ রিট দায়ের করেন। 

এ বিষয়ে ফাহমিদা আলম বলেন, যার বিরুদ্ধে আমি রিটটি করেছি তিনি ডাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী। আমার ব্যক্তিগত উদ্যোগেই রিটটি করা হয়েছে, তবে আমার প্যানেলের পূর্ণ সমর্থন আমি পেয়েছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ইসলামী ছাত্রশিবিরের যে ঐতিহাসিক ভূমিকা তা ডাকসুর গঠনতন্ত্র, মূল লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সরাসরি বিরোধিতা করে। এই সংগঠনটি   আগে ইসলামী ছাত্রসংঘ নামে পরিচালিত হতো। ১৯৭১ সালের গণহত্যার সহযোগী হিসেবে পাকিস্তানিদের সহায়তা করেছে সংগঠনটি। পরবর্তীতে সংগঠনটি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নামে স্বাধীন বাংলাদেশে কার্যক্রম শুরু করে। কিন্তু বাহাত্তরের সংবিধানে বলা আছে বাংলাদেশে কোনো ধর্মভিত্তিক রাজনীতি চলবে না।

তিনি বলেন, এস এম ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ছাত্রলীগের কমিটিতে ‘যুগ্ম সাধারণ সম্পাদক’ পদে ছিলেন। জুলাইয়ের আগে কিংবা পরে আমরা তার কাছ থেকে কোনো পদত্যাগপত্র বা প্রুফ পাইনি যে তিনি এই সংগঠনটিতে আর বিলং করেন না (সম্পৃক্ত নন)। তিনি স্টিল এই সংগঠনটিতে বিলং করেন। একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তার কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করার কথা না। 

তিনি আরও বলেন, আমি যেহেতু বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী, সেই স্ট্যান্ড থেকে আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে আমি তার বিরুদ্ধে রিট করেছি। আমার আইনজীবী এ বিষয়ে বিস্তারিত জানাবেন। 

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9