রাকসু নিয়ে উত্তেজনা, শিবির সভাপতিকে বোতল নিক্ষেপ

৩১ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:১৮ PM
রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বুকে বোতল নিক্ষেপ

রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের বুকে বোতল নিক্ষেপ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়ন তুলতে এসে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন রাবি শাখা ছাত্রশিবির। বক্তব্য চলাকালে শাখা সভাপতির বুকে বোতল ছুঁড়েন অজ্ঞাত এক ব্যক্তি। তার নাম পরিচয় জানা যায়নি। আজ রবিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিচ্ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। এ সময় পাশেই ছিলেন রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য চলাকালে শিবির সভাপতির বুকে ছাত্রদলের দিক থেকে বোতল নিক্ষেপ করা হয় এবং শিবির সভাপতির বুকে এসে বোতলটি লাগে।

আরও পড়ুন: রাকসু কার্যক্রম পণ্ড করল ছাত্রদল, পরিস্থিতি উত্তপ্ত

একাত্মতা প্রকাশ করে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, ‘রাবিতে ছাত্রদল ও ছাত্রশিবির মধ্যে নাকি সংঘর্ষ চলছে, এমন মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে রাবি ছাত্রদল সভাপতি। ছাত্রশিবির মনোনয়ন ফর্ম উত্তোলন করতে যাবে, এইটা জেনেই বহিরাগতদের এনে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি, ভাংচুর ও রাকসু ভবনে তালা দিয়েছে। রাকসু শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে ছাত্রশিবির গঠনমূলক আন্দোলন চালু রাখবে।’

রাবি শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমি মনোনয়ন তুলতে এসেছি। যারা আমাকে বোতল নিক্ষেপ করেছেন। তাদের বলতে চাই, আমরা কিন্তু আমাদের শক্তি প্রদর্শন করিনি। আমরা কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, তুলে চলে যাব। ছাত্রদলের ভাইদের আমরা বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে, তাহলে তারা তা আদায় করুক। আমরা কোনো বাধা দিচ্ছি না। জুলাই পরবর্তী এসে কেউ যদি শক্তি প্রদর্শন করতে চায়, তাহলে তারা যেন ছাত্রলীগ থেকে শিক্ষা নেয়।’ 

এর আগে, সকাল নয়টায় থেকে অবস্থান করেন রাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে বেলা সাড়ে ১০টার দিকে রাকসু কার্যক্রম বন্ধ করে দিয়ে কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১টার দিকে তালা ভেঙে রাকসুর কার্যালয়ে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

জবির উত্তরণ-১ বাস কমিটির দায়িত্বে নূর-রিয়াজ
  • ০৮ জুন ২০২৬
এইচএসসির প্রবেশপত্র বিতরণের সময় জানাল ঢাকা বোর্ড, কোন জেলায়…
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
 বাসা-রুম ভাড়া খুঁজে দেবে এআইইউবি শিক্ষার্থীদের ‘ঘরখুঁজি’
  • ০৮ জুন ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতনের প্রস্তাব মন্ত…
  • ০৮ জুন ২০২৬
৬ দফা দাবিতে সোহরাওয়ার্দী মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • ০৮ জুন ২০২৬