রাকসুর ফরম বিতরণে ছাত্রদলের বাধা ও ভাংচুরে প্রতিবাদ ছাত্রশিবিরের

৩১ আগস্ট ২০২৫, ১১:৫৮ AM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩১ AM
রাবি ও শিবির লোগো

রাবি ও শিবির লোগো © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের কার্যক্রমে বাধা দিয়েছে ছাত্রদল। এ সময় বিক্ষোভ করে চেয়ার-টেবিল ভাংচুর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে  রাবি ছাত্রশিবির। এছাড়া রাকসু নির্বাচন নির্দিষ্ট সময়েই আয়োজনের আহ্বান জানান তারা।

এক যৌথ বিবৃতিতে শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ এবং সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রাণের দাবি রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ করছি, একটি মহল বিভিন্ন মাধ্যমে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকেও রাকসু ভবনের সামনে ফর্ম বিতরণে বাধা প্রদান ও ভাংচুর করে ছাত্রদল সরাসরি নির্বাচন বানচালের চেষ্টা করছে৷ আমরা এমন অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনকে বলতে চাই, রাকসু আপনাদের সামনে একটি চ্যালেঞ্জ। সকল ষড়যন্ত্র এবং বাধা উপেক্ষা করে আপনারা একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং ক্রেডিবল নির্বাচন উপহার দেবেন বলে আমরা বিশ্বাস করি।

একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণ, ত্রুটিযুক্ত ভোটার তালিকা সংশোধন, অ্যাকাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে ঘোষিত সময়ের মধ্যেই রাকসু নির্বাচন আয়োজন করতে হবে। এর ব্যতিক্রম হলে শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম। তাই রাকসু নির্বাচন বানচালের যাবতীয় নীলনকশা এবং ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানাই। পাশাপাশি যারা রাকসু বানচাল ও ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরি করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নেওয়ার আহ্বান জানাচ্ছি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9