ছাত্রদলের দেওয়া তালা ভেঙে রাকসু কার্যালয়ে ঢুকল শিক্ষার্থীরা

৩১ আগস্ট ২০২৫, ০২:০৯ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৩ PM
তালা ভেঙে রাকসু কার্যালয়ে ঢুকল শিক্ষার্থীরা

তালা ভেঙে রাকসু কার্যালয়ে ঢুকল শিক্ষার্থীরা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে রাকসু কার্যালয় তালা দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (৩১ আগস্ট) দুপুর ১টার দিকে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।  

এ সময় দেখা যায়, একপাশে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা অন্যদিকে কার্যালয়ের গেটসহ অন্যপাশে অবস্থান নিয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ‘আদু ভাই, আদু ভাই’, ‘শিক্ষা-সন্ত্রাস এক সঙ্গে চলে না’, ‘রাজাকার- স্বৈরাচার মিলে মিশে একাকার’ বলে স্লোগান দিতে থাকেন।   

এর আগে, রবিবার বেলা সাড়ে ৯টায় রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে দলের তাদের কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করতে দেখা যায়। এতেন্ মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

এ সময় ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হয়ে চেয়েছি’; ‘লড়তে হলে লড়ব, ভোটাধিকার নিয়ে যাব’; ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।  

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬