আজ ১ জিবি ইন্টারনেট ফ্রি পাবেন ফোন ব্যবহারকারীরা, জানুন নিয়ম

১৮ জুলাই ২০২৫, ০৮:১৫ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০১:০৮ PM
মোবাইল ফোন অপারেটর

মোবাইল ফোন অপারেটর © ফাইল ফটো

জুলাই আন্দোলন স্মরণে আজ শুক্রবার (১৮ জুলাই) মোবাইল ফোন ব্যবহারকারীদের ১ জিবি করে ফ্রি ইন্টারনেট দেবে মোবাইল ফোন অপারেটররা। এ ডেটার মেয়াদ হবে পাঁচ দিন। এর আগে এ নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। 

গ্রামীণফোন গ্রাহকরা 121*1807#, রবি ও এয়ারটেল *4*1807#, বাংলালিংক *121*1807# এবং টেলিটক গ্রাহকরা *111*1807# ডায়াল করে এ অফার নিতে পারবেন। এ জন্য কোনও টাকা কাটা হবে না।

গত ৯ জুলাই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অপারেটরদের এ নির্দেশনা দিয়েছে। জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে এবং ডিজিটাল স্বাধীনতা প্রচারের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। 

আরও পড়ুন: অবশেষে ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোবাইল ফোন অপারেটরদের এসএমএসের মাধ্যমে এ বিষয়ে গ্রাহকদের আগাম জানানোর নির্দেশনা দিয়েছে বিটিআরসি। ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 

পাঁচ দিনের মাথায় ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে চালু করা হয়। পরে চালু হয় মোবাইল ফোন ইন্টারনেট।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬