ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর

১৬ মে ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ১২:৪৯ PM
আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে

আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে © সংগৃহীত

আইএসপি (ইন্টারনেট পরিষেবা প্রদানকারী) ও আইআইজি (আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে) পর্যায়ে ইন্টারনেটের দাম আগামী জুলাই থেকে ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।

বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আগামী ১ জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে। পরে গ্রাহক পর্যায়ে দাম কমবে।

তিনি আরও বলেন, ‘মোবাইল কোম্পানিগুলোকে বলতে চাই, দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা নাগরিকদের কম দামে মানসম্পন্ন ইন্টারনেট দিতে চাই।’

সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. জহিরুল ইসলাম, বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী উপস্থিত ছিলেন।

দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের মেয়ে ইমান্তা এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, ৪ নার…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
যে ৯ শ্রেণির মানুষ পাবেন টিসিবি কার্ড, নতুন নির্দেশিকা জারি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬