কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. ফারুক হোসেন

২৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ PM
শিক্ষা উপদেষ্টার হাত থেকে পদক নিচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন

শিক্ষা উপদেষ্টার হাত থেকে পদক নিচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন © টিডিসি ফটো

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) হিসেবে নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ তাকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত করা হয়।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার তাকে এ শ্রেষ্ঠত্ত্বের সন্মাননা ক্রেস্ট, পদক ও সনদ তুলে দেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান, দক্ষ ও বাস্তবমুখী পাঠদান, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং প্রতিষ্ঠান পরিচালনায় পেশাদারিত্ব ও শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়। তার এই গৌরবজনক সাফল্যে মানিকগঞ্জ জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ইতিপূর্বেও তিনি ও তার শিক্ষাপ্রতিষ্ঠান কয়েকবার বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

শিক্ষা সংশ্লিষ্টরা বলেন, দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক হোসেন নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্ব ও তত্ত্বাবধানে কারিগরি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, ফলপ্রসূ ও যুগোপযোগী হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কারিগরি শিক্ষাকে কর্মমুখী ও বাস্তবজীবনভিত্তিক করে গড়ে তুলতে তার ভূমিকা প্রশংসিত হয়েছে।

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950