এমপিওভুক্ত কারিগরি শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা

১৩ জানুয়ারি ২০২৬, ০৮:১১ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তর

কারিগরি শিক্ষা অধিদপ্তর © টিডিসি গ্রাফিক্স

বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ইনডেক্স নম্বর প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতা ইএফটিতে পাওয়ার জন্য কিছু নির্দেশনা অনুসরণের কথা জানিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।

গতকাল সোমবার (১২ জানুয়ারি) কারিগরি শিক্ষা অধিদপ্তরের এমপিও শাখা সহকারী পরিচালক-১১ মো: সাইফুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক সম্প্রতি যে সকল শিক্ষক/কর্মচারী নতুন এমপিওভুক্ত (এমপিও) এবং ইনডেক্স নম্বর প্রাপ্ত হয়েছেন, তাদের বেতন-ভাতাদি ইএফটি-তে পাওয়ার জন্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

নির্দেশনাগুলো হল- তথ্য এন্ট্রি: TEMIS সফটওয়্যারে লগইন করে সংশ্লিষ্ট শিক্ষক/কর্মচারীকে Non Govt. Employee Add Employee' অপশনে গিয়ে নিজস্ব তথ্যাদি নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে; স্ট্যাটাস পরিবর্তন: MPO EFT Employee Status কর্মরত করতে হবে; ইএফটি-তে তথ্য হালনাগাদ ও প্রেরণ: MPO EFT EDIT বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ব্যক্তিগত ও ব্যাংকের তথ্যাদি নির্ভুলভাবে এন্ট্রি করে Update করতে হবে।

তাছাড়াও, প্রতিষ্ঠান প্রধানগণ নতুন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর তথ্য প্রেরণ নিশ্চিত করবেন। তথ্য প্রদানে কোন প্রকার ভুল/বিলম্বের কারণে বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই দায়ী থাকবেন।

 

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬