দ্রুত এমপিও কার্যকরের দাবিতে কারিগরি শিক্ষকদের মানববন্ধন

২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ PM
কারিগরি শিক্ষকদের মানববন্ধন

কারিগরি শিক্ষকদের মানববন্ধন © টিডিসি ফটো

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় সুপারিশপ্রাপ্ত কারিগরি শিক্ষকদের এমপিও দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন এমপিওবঞ্চিত শিক্ষকরা। আজ রবিবার (২৮ ডিসেম্বর) দ্রুত এমপিওভুক্তির দাবিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

দুটি দাবি জানিয়ে শিক্ষকরা বলেন, ‘ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারিগরিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাম্য শিক্ষার্থী, কাম্য পরীক্ষার্থী বা কাম্য ফলাফল ও করোনা পরিস্থিতিসহ সার্বিক বাস্তবতা বিবেচনায় ঐ সব শর্ত শিথিল করে বাতিলকৃত ১৪২টি ফাইলসহ এমপিওতে আবেদনকৃত সকল শিক্ষকদের ঔইসব বাধা তুলে দিয়ে দ্রুত এমপিও প্রদান করে ডিসেম্বর- থেকে এমপিও কার্যকর করতে হবে।’

তারা আরও বলেন, ‘প্রত্যেক শিক্ষকদের যোগদানের তারিখ থেকে বেতন প্রদান নিশ্চিত করতে হবে, যেমনটি মাউশি অধিভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য।’

শিক্ষকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকারে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন। অন্যথায় শিক্ষক সমাজ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে, যার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9