আওয়ামী আমলে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূরণের দাবি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৫ PM , আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ PM
শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বৈঠক

শিক্ষামন্ত্রীর সাথে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বৈঠক © সংগৃহীত

শিক্ষামন্ত্রীর কাছে আওয়ামী সরকারের আমলে চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহাল ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এ দাবি তুলে ধরেন জোটের চেয়ারম্যান ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

প্রতিনিধি দলের পক্ষ থেকে অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, বিগত ফ্যাসিবাদ সরকারের দলীয় করণে কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসার ও কারিগরি অসংখ্য শিক্ষককে চাকরিচ্যুত করা হচ্ছে। সকল চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষার মান বৃদ্ধি করতে হলে মেধা সম্পন্ন শিক্ষকের কোন বিকল্প নেই। কিন্তু বর্তমানে একজন শিক্ষকের স্কেল ১২৫০০/- টাকা যা শুধু নগণ্য নয়, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে একজন শিক্ষককে পরিহাস করার শামিল। তাই অবিলম্বে শিক্ষক কর্মচারীদের জন্য পৃথক বেতন স্কেল চালু করতে হবে।

এছাড়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিও জানিয়েছেন জোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক নবনির্বাচিত এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ আগের মতো রাখার দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে রাজনৈতিক নেতাদের বহাল রাখতে হবে। একজন এমপি যেন অন্তত তিনটি প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারেন। ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের ব্যবস্থা করার দাবিও জানান এ শিক্ষক নেতা। 

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বঞ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনা উদ্ধার, বাজারমূল্যে ৮…
  • ০৪ অক্টোবর ২০২৬
বাবার অপূর্ণ স্বপ্ন পূর্ণ হলো মেয়ের হাত ধরে, নুসরাত এখন সহ…
  • ০৪ অক্টোবর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কর্মী আটকের পর কর্মকর্তা-কর্মচারী…
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই বিমানের ধ্বংসাবশেষ মিলল সমুদ্রে, নিখোঁজ যাত্রীরা
  • ০৪ অক্টোবর ২০২৬
মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে চবি ছাত্রী মহুয়া তাসনিম
  • ০৪ অক্টোবর ২০২৬