কিন্ডারগার্টেন নিবন্ধনের দাবি শিক্ষামন্ত্রীর কাছে

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫২ PM
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা

শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের নেতারা © টিডিসি ফটো

দেশের সব কিন্ডারগার্টেনকে নিবন্ধনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। এ বিষয়ে তারা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উপস্থাপন করেছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এসব দাবি তুলে ধরেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চেয়ারম্যান ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষক নেতারা বলেন, দেশে অসংখ্য কিন্ডারগার্টেন প্রতিষ্ঠান সুনির্দিষ্ট নীতিমালা ছাড়াই গড়ে উঠছে; এসব প্রতিষ্ঠানকে দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে। একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে অনুমোদন ও তদারকি ব্যবস্থা চালু না হলে শিক্ষার মান নিশ্চিত করা সম্ভব হবে না।   

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬