৫ জেলার ইংরেজি বানান নিয়ে নতুন নির্দেশনা দিল কারিগরি বোর্ড

১৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © লোগো

সরকারি সিদ্ধান্ত থাকা সত্ত্বেও এখনো বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের চিঠিপত্র ও নথিতে পাঁচটি জেলার নামের পুরোনো ইংরেজি বানান ব্যবহার করা হচ্ছে। এ অবস্থায় চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া জেলার নামের বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংশোধিত ইংরেজি বানান যথাযথভাবে অনুসরণ করার তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

সম্প্রতি বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি. এম. আমিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, যশোর ও বগুড়া—এই পাঁচটি জেলার ইংরেজি বানান বাংলা উচ্চারণ অনুযায়ী সংশোধন করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে পাঠানো চিঠিপত্র ও নথিতে এখনো পুরোনো ইংরেজি বানান ব্যবহৃত হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম জেলার ইংরেজি বানান ‘Chittagong’-এর পরিবর্তে ‘Chattogram’, কুমিল্লা জেলার ‘Comilla’-এর পরিবর্তে ‘Cumilla’, বরিশাল জেলার ‘Barisal’-এর পরিবর্তে ‘Barishal’, যশোর জেলার ‘Jessore’-এর পরিবর্তে ‘Jashore’ এবং বগুড়া জেলার ‘Bogra’-এর পরিবর্তে ‘Bogura’ ব্যবহার করতে হবে।

এমন পরিস্থিতিতে সবাইকে পুরোনো ইংরেজি বানান পরিহার করে সংশোধিত বানান যথাযথভাবে অনুসরণ করার জন্য পুনরায় অনুরোধ জানানো হয়েছে।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬