কারিগরির দক্ষতামান বেসিক কোর্স নিয়ে নতুন নির্দেশনা

০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ PM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড © ফাইল ছবি

জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্সের পেমেন্ট ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামীকাল সোমবারের (৮ ডিসেম্বর) মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বোর্ডের সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক সার্টিফিকেট কোর্স (৩৬০ ঘন্টা) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর, ২০২৫ (৬ মাস মেয়াদী) শিক্ষাবর্ষে অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করেছে, কিন্তু পেমেন্ট ও রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি।

আরও পড়ুন: তথ্য ভুলের কারণে বেতন বন্ধ, করণীয় জানাল মাউশি

সে সব প্রতিষ্ঠানকে ৭ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বরের মধ্যে পেমেন্ট ও রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

কৃষক দল নেতার বাড়ি থেকে কোটি টাকা মূল্যের শিবলিঙ্গ উদ্ধার
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬