তথ্য ভুলের কারণে বেতন বন্ধ, করণীয় জানাল মাউশি

০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ PM , আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ PM
মাউশি লোগো

মাউশি লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত যে সব শিক্ষক-কর্মচারীর তথ্য ভুলে কারণে বেতন বন্ধ রয়েছে তাদের দ্রুত তথ্য সংশোধনের পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য সংশোধন না হওয়া পর্যন্ত তারা বেতন পাবেন না বলে জানা গেছে।

রবিবার (৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার (এমপিও) জহির উদ্দিন এ তথ্য জানান।

ইএমআইএস সেলের এই কর্মকর্তা বলেন, 'তথ্য ভুলের কারণে যে সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) বেতন যাচ্ছে না তাদের ইএফটির তথ্য প্রতিষ্ঠানে ফেরত দেওয়া হয়েছে। ভুল হওয়া তথ্য সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে পুনরায় তা পাঠাতে হবে।'

এদিকে, বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীরা নভেম্বর মাসের বেতন চলতি সপ্তাহে পাবেন বলে জানিয়েছে ইএমআইএস সেল। ইতোমধ্যে তাদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

 জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ হচ্ছে। 

রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ২৫ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিল চীন
  • ২৫ আগস্ট ২০২৬
ধূমপায়ীদের ভর্তি নেবে না নটর ডেম, বিবাহিতদের ‘না’ হলি ক্রসের
  • ২৫ আগস্ট ২০২৬
সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু, পরিবারের পাশে জেলা প্রশাসন
  • ২৫ আগস্ট ২০২৬