১৬ সরকারি কলেজে পদ সৃজনের প্রস্তাব চাইল মাউশি

০৯ মার্চ ২০২৬, ০১:০৬ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

দেশের ১৬টি সরকারি কমার্শিয়াল কলেজের কাছে পদ সৃজনের প্রস্তাব আহবান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২ এপ্রিলের মধ্যে কলেজগুলোকে প্রস্তাব পাঠাতে হবে। 

সোমবার (৯ মার্চ) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষদের এ চিঠি পাঠানো হয়েছে। 

কলেজগুলো হলো: কুমিল্লা সরকারি সিটি কলেজ, মহিপাল সরকারি কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, পাবনা সরকারি কলেজ, বগুড়া সরকারি কলেজ, শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ, যশোর সরকারি কলেজ, কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজ, সরকারি জয় বাংলা কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, শাহ পরান সরকারি কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, ফরিদপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি সিটি কলেজ, রংপুর সরকারি সিটি কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ।  

চিঠিতে বলা হয়, এসব কলেজের পূর্ণাঙ্গ প্রস্তাব আগামী ২ এপ্রিলের মধ্যে সংযুক্ত নমুনা কপি অনুসরণ করে বাইন্ডিং করা চার কপি বই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কক্ষ নং-৫৩০ এ এইচআরএম শাখার উপ-পরিচালককে এবং সফটকপি [email protected] মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬