সংযুক্ত কারিগরিতে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির দাবি

২৯ নভেম্বর ২০২৫, ০৬:০৮ PM
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ © ফাইল ছবি

সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়েছেন ট্রেড ইনস্ট্রাক্টরের শিক্ষকরা। এ দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা।

সম্প্রতি ট্রেড ইনস্ট্রাক্টর ফোরামের পক্ষে প্রকৌশলী মো. রাশেদ মোশারফ, প্রকৌশলী মিজানুর রহমান গাজী, প্রকৌশলী মো. কামরুল হাসান, প্রকৌশলী আহসান আজীজ সুমন এবং প্রকৌশলী মুরছালিন হক এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ‘আমরা সংযুক্ত এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এর ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োজিত আছি। আমরা নিজ বিভাগে ক্লাস এবং প্রশিক্ষণের পরে জেনারেল স্কুল এবং মাদ্রাসায় ৪-৫টি করে ক্লাস নিয়ে থাকি। বিগত এমপিও নীতিমালায় সংযুক্ত এসএসসি ভোকেশনাল শাখায় সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু কারণে তা নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয় নাই। যার কারণে সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং কারিগরি শিক্ষায় ইনরোলমেন্ট অর্জনে বাধাগ্রস্থ হচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল শাখায় সহকারী প্রধান শিক্ষক কারিগরি পদ তৈরি জরুরি। এ বিষয়ে তড়ি’ পদক্ষেপ নেওয়া জরুরি।’

এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now